মানিকগঞ্জে পাঁচ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

মানিকগঞ্জে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পাঁচ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে।রবিবার দুপুরে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো আবদুল মুঈদ।

জেলা প্রশাসক এসএম ফেরদৌসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ বিভুতি ভুষণ সরকার, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কৃষিবিদ আহমেদ আলী চৌধুরী, সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্প পরিচালক মহাম্মদ মাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদ, মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুর রহমান চৌধুরীসহ জেলা ও উপজেলার অন্যান্য কৃষি কর্মকর্তারা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো আবদুল মুঈদ বলেন, ‘কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন হচ্ছে এবং সেগুলোর ব্যবহার শুরু হয়েছে। এসব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষির বহুলাংশে উন্নয়ন হচ্ছে। প্রযুক্তির ব্যবহার কৃষকের দৌড়গোড়ায় পৌঁছে দেয়ার জন্য এসব প্রযুক্তি মেলার আয়োজন করা হচ্ছে। মাঠ পর্যায়েও কৃষি কর্মকর্তারা কৃষকদের প্রযুক্তি ব্যবহারে সহযোগিতা করছেন।’

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর