ইরাকে মার্কিন হামলার প্রতিবাদে শাহবাগে মানববন্ধন মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী)-সিপিবি(এম)।
৫ (রোববার) ডিসেম্বর বিকাল ৪ টায় সাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি(এম) এর এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক কমরেড ডাঃ এম এ সামাদ ।
সভাপতির বক্তব্য কমরেড সমাদ বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে ইরানের জেনারেল কাসেম সুলেমানি সহ আর ও ১২ জন সেনাবাহিনীর সদস্যকে বর্বরোচিত ভাবে হত্যা করা হয়েছে আমরা এই হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা বিচার বহির্ভুত যে কোন ধরনের হত্যাকান্ডের বিরোধী। আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খৃষ্টান বুঝিনা আমরা যেকোন মানুষকেই অন্যায় ভাবে নির্যাতন হত্যার বিরুদ্ধে।
কমরেড সামাদ আরও বলেন মার্কিন যুক্তরাষ্ট্র একটি সন্ত্রাসী রাষ্ট্র ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন বর্ণবাদী সন্ত্রাসী এই হামলার মাধ্যমে আবারও প্রমাণিত হল আমেরিকার জনগন সহ বিশ্ববাসীকে সতর্ক থাকতে হবে বিশ্বশান্তির জন্য ডোনাল্ড ট্রাম্প তথা সাম্রাজ্যবাদ মার্কিন যুক্তরাষ্ট্র
তিনি বলেন মধ্যপ্রাচ্যর তেল সম্পদের প্রতি লোলুপ দৃষ্টির কারণে এই অপশক্তি ইতিপূর্বে ইরাক লিবিয়া সিরিয়া আফগানিস্তান কে ধংশ করেছে ইজরায়েল এর মাধ্যমে ফিলিস্তিনের স্বাধীনতাকামী নারী শিশু সহ মানুষকে হত্যা করছে মধ্যপ্রাচ্য সব সময় যুদ্ধ লাগিয়ে রেখে অস্থিতিশীল করে রেখে ফায়দা লুটেছে এই অপশক্তি মধ্যপ্রাচ্য বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে যুদ্ধ বাঁধিয়ে লাখ লাখ নারী পুরুষ শিশুকে হত্যা করেছে আবারও ইরানকে ধংশ করার জন্য হামলা করে হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছেন ।
কমরেড সামাদ ইরানের জেনারেল কাসেম সুলেমানিকে হত্যার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কে কার্যকরি ব্যবস্হা গ্রহনের জন্য জাতীসংঘের মহাসচিবের নিকট আহবান জানান ও আন্তর্জাতিক আদালতে ডোনাল্ড ট্রাম্পের বিচার দাবী করেন এবং বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহবান জানান। তিনি বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানান এই ঘটনায় বিচারের দাবীতে সোচ্চার হওয়ার ও নিন্দা জানানোর জন্য।
মানববন্ধনে আর ও বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য অধ্যাপক কমরেড হাবিবুল ইসলাম বসুনিয়া কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়নগন্জ জেলা কমিটির সভাপতি বিজ্ঞানী কমরেড সামছুল আলম সরকার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কমরেড বিধান দাস প্রমূখ
বার্তা বাজার / ডব্লিও.এস