কাটা মাথার খোঁজে পুলিশ

নাটোরে নিখোঁজের সাত দিন পর হাসান আলী (১০) নামে এক শিশুর মাথাবিহীন মরদেহ উদ্ধার হলেও এখনও মাথা খুঁজে পায়নি পুলিশ। তবে মাথার খোঁজ চালিয়ে যাচ্ছে পুলিশ।

এদিকে শিশু হাসান আলী হত্যার ঘটনায় অজ্ঞাতদের আসামি করে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেছে বাবা মোজাহার আলী ওরফে মোজা। শনিবার রাতেই তিনি সদর থানায় মামলাটি দায়ের করেন।

নাটোর সদর থানার ওসি (তদন্ত) ফরিদুল ইসলাম জানান, শিশুটির মাথা উদ্ধারে কাজ করে যাচ্ছে পুলিশ। এছাড়া বেশ কয়েকটি কারণ নিয়ে শিশু হাসান আলী হত্যার রহস্য উম্মোচনে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ।

গত ২৯ ডিসেম্বর (রবিবার) শিশু হাসান আলী বাড়ির পাশ থেকে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে। কিন্তু খোঁজ না পেয়ে ২ জানুয়ারি সদর থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করে তার পরিবার।

শনিবার দুপুরে স্থানীয় রিপন আলীর বাঁশবাগানে বাঁশ কাটতে যায় কিছু লোকজন। এসময় মাথাবিহীন শিশুটির মরদেহ দেখে পুলিশকে খবর দেয় তারা। পরে পুলিশ গিয়ে ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর