ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্ত্রীর দায়ের করা মামলায় সাজাপ্রাপ্ত আসামীসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানা, মাদক, চুরি ও সন্দেহভাজন হিসেবে ৮ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের রোববার দুপুরে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়।
উপজেলার জাটিয়া ইউনিয়নের তুলন্দর গ্রামের কাজী হাসান বাচ্চুর বিরুদ্ধে তার স্ত্রী জিন্নাত রেহেনা বাদী হয়ে মামলা করেন। সেই মামলায় বিচারিক প্রক্রিয়া শেষে বিচারক ৩ মাসের কারাণ্ডের আদেশ দেয়। আসামী পলাতক থাকায় তার বিরুদ্ধে গেল বছরের ৩০ অক্টোবর বিচারক গ্রেফতারি পরোয়ানা জারি করে। তিন মাসের সাজা নিয়ে ফেরারি থাকা কাজী হাসান বাচ্চুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পেয়ে শনিবার রাতে ঈশ্বরগঞ্জ থানার পুলিশ বাচ্চুকে গ্রেফতার করে। পরে রোববার তাকে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়। তাছাড়াও উপজেলার সোহাগী ইউনিয়নের দরুনবড়ভাগ এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ নুরুল ইসলাম (৫০) কে গ্রেফতার করা হয়। গাঁজাসহ আঠারবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয় সন্তু মিয়া, অংকন সরকার, মো. রাজন মিয়া নামের তিন ব্যক্তিকে। নিয়মিত চুরির মামলায় নয়ন মিয়া (রঙগু), সন্দেহ ভাজনি হসেবে আসাদুল ইসলাম ও ৩৪ ধারায় তপন চন্দ্র দেবনাথকে গ্রেফতার দেখিয়ে রোববার ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মোখলেছুর রহমান বলেন, সাজাপ্রাপ্ত আসামীসহ ৮ জনকে গ্রেফতার করা হয়। তাদের রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
বার্তা বাজার / ডব্লিও.এস