রক্তাক্ত হয়েও সন্তানকে স্তন্যদান, ছবি ভাইরাল

মা শব্দটা শুনলেই পরম নির্ভার হয়ে যায় প্রত্যেকটা সন্তান। সন্তানের কাছে মা হলো ভালোবাসার আঁতুরঘর। হাজার অসুবিধার মধ্যেও প্রত্যেক মা তার সন্তানকে কষ্ট পেতে দেন না, আগলে রাখেন। তেমনই এক মায়ের সন্ধান মিলল। দুর্ঘটনার কারণে শরীর রক্তাক্ত হলেও কোলের সন্তানকে বুকে আগলে স্তন্যপান করিয়ে যাচ্ছেন তিনি।

তবে মানুষ নয়, ঘটনাটি ঘটেছে এক মা হনুমান ও তার সন্তানের মধ্যে। তেমনই এক ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে। ছবিতে দেখা যাচ্ছে, রক্তাক্ত এক মা হনুমান কোলে সন্তান নিয়ে বসে আছেন। সেখানে বসে রক্তাক্ত অবস্থায়ই কোলের সন্তানকে দুধ খাওয়াচ্ছে।

ঘটনাস্থল ভারতের হায়দরাবাদ। মহাসড়কে বসে আছে মা হনুমান। কোনো দুর্ঘটনার কারণেই হয়তো রক্তাক্ত হয়েছে। দেশটির গণমাধ্যমগুলোও এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হচ্ছে, হায়দরাবাদের কাছেই সঙ্গরেড্ডি জেলার নরসাপুরে ঘটেছে এই ঘটনা। তবে আঘাতপ্রাপ্ত হওয়ার কোনো কারণ জানা যায়নি।

ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই মা হনুমানের প্রতি অসংখ্য ভালোবাসা জানিয়েছেন নেটিজেনরা। কেউ বলছেন, শুধু একজন মা-ই পারে এটা করতে। কেউ আবার বলছেন, হনুমান এই মায়ের জন্য গর্বে বুক ভরে যাচ্ছে। কেউ কেউ আবার রক্তাক্ত অবস্থা দেখে শিগগিরই তার চিকিৎসার প্রসঙ্গও তুলেছেন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর