লিড বিডি কনসালটেন্ট ফার্ম এর আয়োজনে শনিবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ এর ট্রেনিং হলে অনুষ্ঠিত হলো ইম্পলয়বিলিটি স্কিলস ফর জেনারেশন জেড’ ট্রেনিং প্রোগ্রাম । তরুণদের জন্য এবং যারা জেড জেনারেশন আছে তাদের নিয়ে ছিল এই আয়োজন।
দেশের বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থী এবং চাকুরিজীবীরা অংশগ্রহণ করেন। এতে অতিথি হিসেবে ছিলেন, জিএম কামরুল হাসান, সিইও, ঈগলু আইসক্রিম, ফুড এন্ড ডেইরি প্রাইভেট লিমিটেড, ডা. নাদিয়া বিনতে আমিন, ম্যানেজিং ডিরেক্টর, রিসার্চ এন্ড কম্পিউটিং সার্ভিস প্রাইভেট লিমিটেড, শফিকুল ইসলাম কনসালটেন্ট, লিডবিডি, সৌরাভ আল জাহিদ, চেয়ারম্যান, টাইমেক্স গ্রুপ, এ.এস.এম সরোয়ার ,ফাউন্ডার এন্ড সিইও, টপব্রাইট ।

কর্মশালায় বক্তারা ক্যারিয়ার গোল, রিজিউমি রাইটিং এন্ড ইন্টারভিউ টিপস, জেনারেল ক্যারিয়ার টিপস, ক্যারিয়ার ইন রিসার্চ এন্ড পাবলিকেশন, ক্যারিয়ার ইন মার্কেটিং, এন্টারপ্রেনারশিপ টিপস ফর স্টার্টআপ নিয়ে আলোচনা করেন।

কর্মশালাটি পরিচালনা করেন শামীম আশরাফ। সার্বিক সহযোগিতায় ছিলেন লিডবিডির অপারেশনস ম্যানেজার, রুকসানা পারভিন ও সাথে ছিলেন, হাসানুজ্জামান, দাউদুল ইসলাম এবং নিশা।
কর্মশালা শেষে অতিথিদের সম্মাননা স্মারক এবং অংশগ্রহনকারীদের সনদপত্র প্রদান করা হয়। কর্মশালার মিডিয়া পার্টনার ছিল অনলাইন নিউজ পোর্টাল ‘বার্তা বাজার’।
ভিডিও:
লিডবিডি প্রেজেন্টস ‘ইম্পলয়বিলিটি স্কিলস ফর জেনারেশন জেড’ কর্মশালা
লিডবিডি প্রেজেন্টস ‘ইম্পলয়বিলিটি স্কিলস ফর জেনারেশন জেড’ কর্মশালা
Gepostet von Barta Bazar am Sonntag, 5. Januar 2020
বার্তা বাজার/এম.সি