মুন্সসীগঞ্জ সিরাজদিখানে “জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি” এ স্লোগান কে সামনে রেখে দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা মিলনায়তনে এ মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার। এছারা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান থানা অফিসার্স ইনচার্জ ফরিদ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী আব্দুল ওয়াহেদ মোহাম্মদ সালেহ। উপজেলার ১২ টি বিদ্যালয় এ মেলায় অংশগ্রহণ করে। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্রযেক্ট প্রদর্শণ করে।
বার্তাবাজার/এইচ.আর