সাতক্ষীরার শাকদহ ব্রিজ এলাকায় দ্রুতগামী যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালের পানিতে পড়ে ১০ যাত্রী আহত হয়েছে। রবিবার দুপুরে তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন শাকদহ ব্রীজের পাশেই এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা গামী একটি যাত্রীবাহি বাস শাকদহ ব্রিজের পাশে আসার পর নিয়ন্রন হারিয়ে খালের মধ্যে পড়ে যায়। এতে বাসের ১০ জন যাত্রী গুরুতর আহত হয়। আহতদের মধ্যে তিনজনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন, খুলনার বোরহান উদ্দিনের গর্ভবতি স্ত্রী রোক্সোনা পারভিন (২০), সাতক্ষীরার পাঁচপোতা গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী বিউটি বেগম ও সোবহান মোল্লার স্ত্রী রেবেকা খাতুন (৩৮)।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মুর্শিদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছিয়ে আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। তিনি আরো জানান, দূর্ঘটনায় কবলিত বাসের ড্রাইভার ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
বার্তাবাজার /এইচ.আর