সিরাজদিখানে কে টিভি বাংলা’র তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

৩ পেরিয়ে ৪ বছরে পদার্পণ করায় দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে কে টিভি বাংলা’র (আইপি টিভি ) তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

আজ রবিবার বেলা ১১ টায় সিরাজদিখান উপজেলা অডিটোরিয়ামে প্রথমে কেক কেটে পরে র‍্যালীর মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান সমাপ্তি হয়। কেটিভি বাংলার মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা আয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশফিকুন নাহার, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, সিরাজদিখান থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. ফরিদ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায়।

এছাড়া আরো ছিলেন সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ বাবুল, সাধারন সম্পাদক জাবেদুর রহমান যোবায়েরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কে টিভি বাংলা (আইপি টিভি) ৩বছর পেরিয়ে ৪ বছরে পদার্পণ করায় দিনব্যাপী কে টিভি বাংলা’র মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধির হাতে বার্তা বাজার, দেশবাংলা নিউজ টিভি, যুগের কণ্ঠ, মাসিক আমাদের বিক্রামপুর পত্রিকা, আলোকিত সংবাদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

এছাড়া বিভিন্ন সংগঠন ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ফুলের শুভেচ্ছায় সিক্ত করে কে টিভি বাংলা’র এগিয়ে যাক এই মঙ্গল কামনা করেন

বার্তাবাজার /এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর