সিরাজদিখান উপজেলার মালখানগর রাইজিং স্টার সোস্যাল ক্লাবের আয়োজনে ১শ ৬০ জন দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ রবিবার ক্লাব কার্যালয় থেকে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ।
সংগঠনের সভাপতি মো. শরিফ হকের সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তি, সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, ফ্রেন্ডস এসোসিয়েশনের সভাপতি
আশরাফুজ্জামান সোহেলসহ ক্লাবের আরো সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার /এইচ.আর