সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে গবাদি প্রাণি ও হাঁস-মুরগীর চিকিৎসা সেবা প্রদান

বাংলাদেশ সেনাবাহিনীর সাভার কর্তৃক টাঙ্গাইলের মির্জাপুরে আজগানা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে স্থানীয় জনসাধারনের গবাদি প্রাণি ও হাঁস-মুরগীর বিনামূল্যে টিকা, কৃমিনাশক ও অসুস্থ্য গবাদিপ্রাণি ও হাঁস-মুরগীর চিকিৎসা সেবা প্রদান করেন।

এছাড়াও গরু মোটাতাজাকরণ বিষয়ক পরামর্শ প্রদান, ঘাসচাষ, গবাদিপ্রাণি পালন, খামার ব্যবস্থাপনাসহ গবাদিপ্রাণির সাধারণ রোগের লক্ষণ এবং প্রতিকার বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। এ প্রেক্ষিতে স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়।

আরভিএন্ডএফ ডিপো এর ব্যবস্থাপনায় চিকিৎসা সেবা প্রদান উদ্বোধন করেন আরভিএন্ডএফ ডিপো এর অধিনায়ক কর্ণেল এস এম আজিজুল করিম হুসাইনী। ক্যাম্পে চিকিৎসা সহায়তা প্রদান করেন আরভিএন্ডএফ ডিপো এর অফিসারগণ এবং স্থানীয় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।

এছাড়াও উক্ত চিকিৎসা ক্যাম্পে সেনাবাহিনীর সাভার এরিয়ার কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিদ্যালয়ের শিক্ষক উপস্থিত ছিলেন। এ রিপোর্ট পাঠানো পর্যন্ত ৬৫৫টি গরু, ৩১২টি ছাগল, ১১৭টি ভেড়া ও ১২৮৫টি হাঁস মুরগীকে চিকিৎসা প্রদান করা হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর