টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নারী নিহত

কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে গুলাগুলিতে এক নারী মাদক কারবারী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৪ পুলিশ সদস্য। উদ্ধার করা হয়েছে ইয়াবা।

রবিবার (৫ জানুয়ারী) উপজেলার হোয়াইক্যং খারাংখালী সীমান্ত সংলগ্ন লবণ মাঠে এঘটনা ঘটে।

নিহত মহিলা হোয়াইক্যং পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃত নুর সালামের স্ত্রী ছমুদা বেগম (৪০) সক্রিয় মাদক কারবারী এবং একাধিক মামলার আসামী বলে নিশ্চিত করেছেন টেকনাফ থানা (ওসি) প্রদীপ কুমার দাশ।

তিনি জানান, রবিবার ভোর রাতে মাদক পাচারের সংবাদের ভিত্তিতে পুলিশ সদস্যরা উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে খারাংখালী সংলগ্ন লবণ মাঠে অবস্থান নেয়। কিছুক্ষণ পর বেড়িবাঁধ এলাকা হতে একদল নারী-পুরুষ আসার সময় পুলিশ তাদের গতিরোধ করার চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে এএসআই আরিফুর রহমান, কনস্টেবল রুবেল, রাসেল ও হাবিবসহ ৪পুলিশ সদস্য আহত হলে আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছোঁড়ে।

পরে ঘটনাস্থল তল্লাশী করে ১০হাজার পিস ইয়াবাসহ গুলিবিদ্ধ ছমুদা বেগমকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

তিনি আরো জানান, লাশ মর্গে প্রেরন করা হয়েছে। এই ব্যাপারে তদন্ত স্বাপেক্ষে পৃথক মামলার প্রস্তুতি চলছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর