তিন কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণ, ধসে পড়ল ছাদ

ঢাকার কেরানীগঞ্জে কদমতলীতে তিনটি কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি ভবনেরই ছাদ ধসে পড়েছে।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। সার্ভিসের ডিউটিরত কর্মকর্তা পলাশ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে কেমিক্যালের একটি গোডাউনে বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে পাশে আরও দু’টি গোডাউনে বিস্ফোরণ হয়। এরপর গোডাউন তিনটির ছাদ ধসে পড়ে এবং আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করছে।

তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর