দেশ ও বিদেশের বর্তমান সময়ের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘বার্তা বাজার”র গত দু’দিন আগে (অর্থ্যাৎ ৩ জানুয়ারি শুক্রবার) “সন্তানসহ নিখোঁজের ১৩ দিনেও সন্ধান মেলেনি সালমার” শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। উক্ত সংবাদ প্রকাশের দুই দিনের মধ্যে রবিবার সকালে সন্তানসহ মাকে উদ্ধার করেছে কালিগঞ্জ থানা পুলিশ।
সংশ্লিষ্ট থানা সুত্রে জানা গেছে, সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের আব্দুস সবুর গাজীর মেয়ে ও একই ইনিয়নের ফরিদপুর গ্রামের বাবলু মোড়লের স্ত্রী সালমা পারভীন (২৮) কাওকে না জানিয়ে একমাত্র সন্তান সজিব (৫) কে নিয়ে গত ২৩ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিল।
নিখোঁজের ঘটনায় মেয়ের পিতা আব্দুস সবুর গাজী বাদী হয়ে ২৯ ডিসেম্বর কালিগঞ্জ থানায় (জিডি নং ১১৩২ ) সাধারণ ডায়রী করে। এরপর থেকে কালিগঞ্জ সার্কেলের অতিঃ পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম জামি’র নির্দেশে থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন এর নেতৃত্বে উপ-পরিদর্শক চিন্ময় মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে মোবাইল ট্রাকিংয়ের ভিত্তিতে দেবহাটা উপজেলা সখিপুর এলাকার সাবেক মেম্বর আব্দুর রাজ্জাকের বাড়ী থেকে রবিবার সকাল ৯ টায় তাদের উদ্ধার করে।
পরে উদ্ধারকৃত ভিকটিম সালমা পারভীন এর আবেদনের প্রেক্ষীতে পিতা আব্দুস সবুরের জিম্মায় দিয়েছেন থানা পুলিশ।
বার্তাবাজার /এইচ.আর