সারাদেশে ছাত্রদলের এর ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে হামলার প্রতিবাদে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
রবিবার (৫ জানুয়ারী) বেলা সাড়র ১১টার দিকে বিক্ষোভ মিছিলটি পুরাতন পোস্ট অফিস পাড়া থেকে বের হয়ে শহর ঘুরে জেলা বিএনপি’র অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করে জেলা ছাত্রদল।
জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহছানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি হাবিবুর রহমান রুবেল, যুগ্ম সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক ইকবাল রাব্বী, সদর থানা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম রাসেল, সাধারণ সম্পাদক ফেরদৌস খান রুবেল, পলিটেকনিক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আপেল, সরকারী কলেজের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ সহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
বার্তাবাজার/এমকে