মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠন

অবৈধ অভিবাসীদের সমস্যায় জর্জরিত এশিয়ার অন্যতম শ্রমবাজার মালয়েশিয়ায় এবার অবৈধ অভিবাসীদের বিচারের জন্য দুইটি বিশেষ আদালত পরিচালনা শুরু করবে। আগামী কাল সোমবার থেকে মালয়েশিয়ার রাজধানীর পার্শ্ববর্তী সেলাংগারের সেমেনিই এবং কেডাহার লাংকাউইতে দুইটি বিশেষ আদালত পরিচালনা হবে।

বিশেষ আদালত পরিচালনা হবে শুধু সেদেশের বিভিন্ন স্থানে বিদেশি অভিবাসিদের আটকের পর এই আদালতের মাধ্যমে দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করা। অভিবাসন বিভাগের আইনের ১৯৫৯ ধারায় অপরাধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে এই বিশেষ আদালত পরিচালনা করা হবে।

উল্লেখ্য চলতি মাসে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রীর বরাত দিয়ে একাধিক মাধ্যম জানায়, এখন থেকে ইমিগ্ৰেশন বাহিনীর হাতে আটক কাগজপত্র বিহীন বিদেশি অভিবাসিদের আটকের পর বিচারের মুখোমুখি করা হবে।

অভিবাসন সূত্রে জানা গেছে, মালয়েশিয়া জুড়ে অভিবাসন বিভাগের চৌদ্দটি ক্যাম্প রয়েছে, যেখানে ইমিগ্রেশন ও পুলিশের অভিযানে আটককৃতদের ওই ক্যাম্পে রাখার পর স্থানীয় আদালতে বিচারের জন্য সোপর্দ করা হয়।

এছাড়াও শাস্তির মেয়াদ শেষ হলে ওই ক্যাম্পে দেশে ফেরার জন্য অপেক্ষা করতে হয় অভিবাসীদের। আর এই বিশেষ আদালত পরিচালনার মাধ্যমে দ্রুত বিচার কার্যক্রম এবং দীর্ঘ পথ অতিক্রম এর সফলতা আসবে বলে উল্লেখ করা হয়েছে।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর