সাত বছর বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা ম্যানচেস্টার রুটে ফ্লাইট। বিজি জিরো সেভেন ফ্লাইটটি আজ রোববার (০৫ জানুয়ারি) ম্যানচেস্টারের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে ফ্লাইটের উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
বিমানের বহরে নতুন সংযোজিত বোয়িং সেভেন এইট সেভেন নাইন ড্রিমলাইনার দিয়ে উদ্বোধন হচ্ছে ঢাকা ম্যানচেস্টার রুটের যাত্রা। সপ্তাহে তিনদিন রবি, মঙ্গল ও বৃহস্পতিবার পরিচালিত হবে এ ফ্লাইট। নতুন বোয়িং সেভেন এইট সেভেন নাইনে আসন সংখ্যা ২৯৮ টি।
এর আগে বিমান স্বল্পতার কারণে ২০১২ সালের সেপ্টেম্বরে বন্ধ করা হয় এই রুটে ফ্লাইট চলাচল।
বার্তাবাজার/এমকে