মিশু হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে পাবনায় মানববন্ধন

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের রসায়ন বিভাগের দ্বিতীয়বর্ষের মেধাবী ছাত্র আহমেদ মিশকাত মিশু হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ রবিবার বেলা ১১ টায় পাবনা প্রেসক্লাবের সামনে শহরের শিবরামপুর ও দক্ষিণ রাঘবপুর, পাবনা কলেজের পক্ষ থেকে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

ঘন্টাব্যাপী এ মানববন্ধন চলাকালে পাবনা কলেজের শিক্ষকবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, স্কুল শিক্ষক, মানবাধিকার কর্মি, স্কুল কলেজের শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধিরা একাত্মতা প্রকাশ করে মানববন্ধনের অংশগগ্রহণ করেন।

মানববন্ধন চলাকালে বক্তারা দ্রুত মেধাবী ছাত্র আহমেদ মিশকাত মিশু হত্যার এক বছর পার হলেও হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়নি তাই দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান এবং জেলা পুলিশের পাশাপাশি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

মানববন্ধনে নিহত মিশুর বাবা পাবনা কলেজের সহকারী অধ্যাপক সৈয়দ গোলাম মোস্তফা, তার পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহপাঠিসহ এলাকার বিপুল সংখ্যক নারী-পুরুষ ও শিশু অংশগ্রহণ করে।

উল্লেখ্য, ৬ নভেম্বর রাতে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাসে মোবাইলে ডেকে নিয়ে দূর্বূত্তরা উপর্যুপরি ছুরিকাঘাতে মিশুকে হত্যা করে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর