চালককে খুন করে অটোরিকশা ছিনতাই

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় টিপু হাওলাদার নামে এক যুবককে ছুরিকাঘাত করে ব্যাটারি চালিত অটোরিকশা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এ সময় লোকজন আহত অবস্থায় চালক টিপুকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শনিবার রাত সাড়ে ১২টায় উপজেলার কাশিপুর ইউনিয়নের চর কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত টিপু বরিশালের সাহেবের হাট থানার দিদারপুর গ্রামের মুনসুর আলীর ছেলে। তিনি ফতুল্লার ভোলাইল এলাকায় মামুনের বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান-২ এর সত্যতা নিশ্চিত করে বলেন, টিপু হাওলাদারের পিঠে ও কোমরে দুটি ছুরিকাঘাত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খানপুর হাসপাতাল থেকে জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের সন্ধানে তদন্ত চলছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর