পাকুন্দিয়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়ন ছাত্রলীগ কতৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মোনাজাত কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) সন্ধায় উপজেলার কোদালিয়া বাজারে শোভাযাত্রা এবং কেক কেটে বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।

চন্ডিপাশা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্নঅাব্বায়ক আব্দুল আহাদের সন্চালনায় ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মো রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ন-আহ্বায়ক জনাব শামীম আহম্মেদ।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপউপস্হিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইব্রাহীম, সাধারন সম্পাদক জয়নাল আবেদিন মিলন, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আঃ হাসিম, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মফিজ উদ্দিন,

এম এ মান্নান মানিক কলেজের প্রভাষক জনাব এম এস আল মামুন,উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জনাব হাদিউল ইসলাম স্বপন, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোস্তাফা আহম্মেদ, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি মাহফুজ আহম্মেদ, সহ আওয়ামীলীগ ও তাঁর অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ উপস্হিত ছিলেন।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর