ফের কুবি ছাত্রলীগের হাতে মারধরের শিকার সাংবাদিক

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের হাতে আবারও মারধরের শিকার হয়েছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক সাংবাদিক। শনিবার (৪ জানুয়ারি) রাত ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শীরেন্দ্রনাথ দত্ত হলে মারধরের শিকার হন দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি সজীব বণিক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শহীদ ধীরেন্দনাথ দত্ত হলের ২০৪ নাম্বার রুমের সিট নিয়ে কথা বলার এক পর্যায়ে ভুক্তভোগী সাংবাদিকের জিনিসপত্র ভাংচুর করে ছাত্রলীগ কর্মী রাজু আহমেদ। এসময় সাংবাদিক প্রতিবাদ করলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদস্য ও হল ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মিরাজ খলিফা, হলের যুগ্ম-সম্পাদক ইমতিয়াজ শাহরিয়া, ছাত্রলীগ নেতা রাজু আহমেদসহ বেশ কয়েকজন ছাত্রলীগ নেতা রড দিয়ে সাংবাদিককে মারধর করেন।

সংবাদ লিখার সময় রাত ১ টায় আহত সাংবাদিককে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে কুমিল্লা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক সজীব বণিক বলেন, মারধর করার সময় আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে ছাত্রলীগ নেতারা। এছাড়া সামনে আমাকে দেখে নিবে বলে তারা হুমকি দেয়। হুমকির ঘটনায় আতঙ্কিত আছেন বলেও জানান তিনি।

অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের ফোন করা হলেও তাদের কাউকে পাওয়ি যায়নি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, কারো গাঁয়ে হাত তোলা চরম বেয়াদপি। কাউকে মারধর করা আমি কোনোভাবে সমর্থন করিনা।
যারা সাংবাদিককে মারধর করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, বিষয়টা আবাসিক হলের। হল প্রাধ্যক্ষের সাথে আমি এখুনি কথা বলতেছি। আগামীকাল (রবিবার) আমরা বিষয়টি নিয়ে ব্যবস্থা নেব।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর