কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহিদ হোসেনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমান ইয়াবা ও নগদ টাকা।
শনিবার (৪জানুয়ারী) সন্ধ্যায় টেকনাফ বাস ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশের দাবী তিনি স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের তালিকাভূক্ত মাদক কারবারী।
পুলিশ সূত্রে জানাযায়, শনিবার বিকেলে হোয়াইক্যং ইউনিয়নের মহেশখালীয়া পাড়ায় জাহেদ মেম্বারের বাড়িতে ইয়াবার চালান মজুদের তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এসময় ২০ হাজার পিস ইয়াবা বড়ি ও নগদ ২লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়। এঘটনায় সন্ধ্যায় পৌরসভার বাসষ্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
স্থানীয়দের মতে, জাহিদ হোসেন টেজনাফ ও চট্টগ্রাম ভিত্তিক একটি আন্তর্জাতিক হুন্ডি চক্রের সক্রিয় সদস্য।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ জানান, আটক ইউপি সদস্য স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের ৬১ নং তালিকা ভুক্ত একজন শীর্ষ মাদক কারবারী। এই সংক্রান্ত ঘটনায় আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
বার্তা বাজার / ডব্লিও.এস