হঠাৎ খুলনা নগরীতে ককটেল বিস্ফোরণ

খুলনায় মহানগরীর দৌলতপুর এলাকায় ককটেল বিস্ফোরণে ইব্রাহিম খলিল শাহীন ও শহীদুল্লাহ সওদাগর নামের দুই ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (৪ জানুয়ারি) রাত ৯টার দিকে দৌলতপুর থানার নতুন রাস্তা মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার নতুন রাস্তা রেলক্রসিং মোড়ে রহমান ফার্মেসীর সামনে দুই ব্যক্তি দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় হঠাৎ করে তাদের পাশে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে ওই দুইজন আহত হন। পরে তাদের স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ জানান, ককটেল বিস্ফোরণে দুইজন সামান্য আহত হয়েছেন। কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর