পঞ্চগড়ের তুলার ডাঙ্গায় করতোয়া নদী পাড়ের উচ্ছেদ হওয়া সেই মানুষজনদের মাঝে খাবার হিসেবে ৩০ কেজি চাল, এক লিটার সয়াবিন তেল, শাড়ি ও শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরন করলেন পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মো মজাহারুল হক প্রধান।
৫নং ওয়ার্ড পৌর আওয়ামী লীগের আয়োজনে তুলার ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির উজ্জ্বল, সাবেক জেলা চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, আবু তোয়াবুর রহমান,সংরক্ষিত পৌর ওয়ার্ড কাউন্সিলর দিলখুশা প্রধান বিপ্লবী, সহ ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
উল্লেখ্য যে পঞ্চগড়ের তুলার ডাঙ্গা এলাকায় করতোয়া নদীর পাড়ে অবৈধভাবে বসবাসকারী উচ্ছেদ করা হয় গত বছরের২৩ শে ডিসেম্বর। এই এলাকায় মুজিব বর্ষে সোনার বাংলা বিনোদন পার্ক নির্মাণের ঘোষণা দেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।
বার্তাবাজার/এমকে