ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে ছিন্নমূল ১২ শিশু-কিশোরকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে এদের আটক করে গাজীপুরে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।
শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুনশি সাংবাদিকদের বলেন, বাণিজ্য মেলায় আগত বিভিন্ন লোকজনের অভিযোগের ভিত্তিতে এই শিশু-কিশোরদের আটক করা হয়েছে।
ওসি বলেন, এরা বাণিজ্য মেলায় আসা লোকজনকে নানাভাবে বিরক্ত করত। বিভিন্ন নেশা করার পাশাপাশি ছিঁচকে চুরি, পকেটমারসহ নানা অপরাধের সঙ্গে এরা জড়িত।
ওসি জানান, এদের নির্দিষ্ট ঠিকানা নেই। আটকের পর আদালতের অনুমতি সাপেক্ষে বিকালে এদের গাজীপুর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/এমকে