নওগাঁয় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকীর ৩য় দিনে নওগাঁয় শিক্ষক-শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ সরকারী বালিকা বিদ্যালয় অডিটরিয়ামে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে শনিবার বেলা ১১টায় নওগাঁ সরকারি বালিকা বিদ্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নওগাঁ সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলিমা আক্তার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি) মোঃ কামরুজ্জামান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম দিদারুল ইসলাম, সরকারি বালিকা বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক নূরুল ইসলাম, নওগাঁ জেলা প্রেন্সক্লাবের সভাপতি নবির উদ্দিন সহ স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান। এসময় প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর