সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় আনসার সদস্য বরখাস্ত

সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত আনসার সদস্য মোহাম্মদ রিদুয়ানকে বরখাস্ত করেছে বাংলাদেশ আনসার বাহিনী (চট্টগ্রাম)।

শুক্রবার(০৩ ডিসেম্বর) নগরীর ফয়’স লেক এলাকায় সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত তিন আনসার সদস্যকে তাৎক্ষনিক প্রত্যাহার করা হয়। যেখান হতে মোহাম্মদ রিদুয়ান নামক একজনকে আজ শনিবার (০৪ ডিসেম্বর) বরখাস্ত করা হয় বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার বাহিনীর চট্টগ্রাম জোন কমান্ডার আজিম উদ্দিন।

উল্লেখ্য, শুক্রবার (০৩ জানুয়ারী) সকালে নগরীর ফয়’স লেকে গাড়ি পার্কিং নিয়ে যমুনা টিভির সাংবাদিকের সাথে আনসার সদস্যদের বিরোধ সৃষ্টি হয় এবং সাংবাদিকদের অপমান ও হামলার ঘটনা ঘটে।

ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করে ভুক্তভোগী যমুনা টিভির স্টাফ রিপোর্টার আশহাবুর রহমান বলেন, “সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে আমি ও ক্যামেরা ম্যান সঞ্জয় মল্লিক ফয়’স লেক এলাকায় গেলে একজন আনসার সদস্য আমাতের গাড়ি ঢুকাতে বাঁধা দেন। পরে কর্তৃপক্ষের অনুমতিক্রমে গাড়ি ঢুকানো হলে একজন আনসার সদস্য আমাদের উপর ক্ষেপে যান এবং বাকবিতন্ডায় লিপ্ত হয়ে পড়েন। বাক-বিতন্ডার এক পর্যায়ে আরো দুইজন আনসার সদস্য সহ মোট তিনজন আমাদের উপর হামলা চালান।”

সাংবাদিক লাঞ্ছনার এ ঘটনার পরপরই যমুনা টিভির পক্ষ হতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং এ ঘটনার খবর দ্রুত গণমাধ্যমে ছড়িয়ে পরলে আনসার বাহিনী কর্তৃপক্ষ ঘটনায় জড়িত তিনজনকে তাৎক্ষনিক প্রত্যাহার করে ও তাদের মধ্য থেকে একজনকে আজ শনিবার বরখাস্ত করা হয়।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর