সরিষাবাড়ীতে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বর্নাঢ্য আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভযাত্রাটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী শরিফ আহমেদ নিরবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক পদপ্রার্থী জেলা ছাত্রলীগের সদস্য আসাদুজ্জামান বাবুর সঞ্চলনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য খোরশেদ আলম ভিপি, যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান দুখু, যুবলীগ নেতা সাখাওয়াতুল আলম মুকুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কে এম সোহেল রানা, পৌর ছাত্রলীগের সহ সম্পাদক জাহিদ নাঈম প্রমুখ।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর