জামালপুরে তার পেঁছানো অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার

জামালপুরের সরিষাবাড়ীতে নাছির উদ্দিন বাঘা (৬২) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার মাজালিয়া গ্রামের নিহতের বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়েছে। এসময় তার সারা শরীর বৈদুতিক তার দিয়ে পেচানো ছিলো। নিহত নাছির উদ্দিনের ১ ছেলে ও ১ কন্যা রয়েছে। সে সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের মৃত নূর হোসেন এর ছেলে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর