সরিষাবাড়ীতে রাস্তা থেকে নবজাতক উদ্ধার

জামালপুরের সরিষাবাড়ীতে রাস্তার পাশ্ব থেকে জীবিত অবস্থায় এক নবজাতক ছেলে উদ্ধার করা হয়েছে। শনিবার ভোর ৬ টার দিকে উপজেলার পিংনা ইউনিয়নের দক্ষিন পাড়া গ্রামের ঢাকা- টাঙ্গাইল সড়কের পাশ্ব থেকে আবুল হোসেন হাজী নামে এক ব্যাক্তি উদ্ধার করেন।

স্থানীয় সুত্রে জানা য়ায়, উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা দক্ষিন পাড়া গ্রামের আলহাজ্ব আবুল হোসেন ফজর নামাজ শেষে নিজ বাড়ী ফিরছিলেন। এসময় পিংনা দক্ষিন পাড়া গ্রামের ঢাকা-টাঙ্গাইল সড়কের পাশ্বে এক নবজাতক দেখতে পান। পরে আবুল হোসেনের পুত্রবধু পূনিমা বেগম উদ্ধার করে লালন পালন করছেন। নবজাতকটি সুস্থ থাকলেও তার চোখ ফোটেনি। তার নাম রাখা হয়েছে আব্দুল্লাহ ওয়াহিদ আলীফ। বাচ্চাটি পেয়ে খুশি পূর্নিমা বেগম।

এ বিষয়ে আবুল হোসেন বলেন, বাচ্চাটিকে রাস্তার পাশ্ব থেকে তুলে এনে আমার পুত্র বধূ নতুন কাপড় চোপড় সহ দেখভাল করছে। সে সুস্থ আছে, কিন্ত তার চোখ ফোটেনি। পরে স্থানীয় লোকজন খবর পেয়ে নবজাতককে দেখতে ভীড় জমায়।

এ ব্যাপারে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহব্বত কবীর বলেন, শুনেছি রাস্তার পাশ্ব থেকে এক ছেলে নবজাতক উদ্বার করেছে এক ব্যাক্তি। নবজাতকটি কার বা কে ফেলে রেখে গেছে তা এখনো জানা যায়নি।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর