সুন্দর ঢাকা করা একটা চ্যালেঞ্জিং কাজ। যদি নগরীর সব নাগরিকের সহযোগিতা পাওয়া যায় তাহলে একটি সুন্দর ঢাকা সিটি গড়া সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম।
শনিবার (৪ জানুয়ারি) মিরপুর ইনডোর স্টেডিয়ামে ‘নিজের বলার মত একটি গল্প’ ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও উদ্যোক্তা সম্মেলন ২০২০ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, সুনাগরিকরা কখনোই যেখানে সেখানে ময়লা ফেলতে পারে না। তারা বাবা-মাকে সম্মান করে ও ছোটদের ভালোবাসে। সুনাগরিকরা দেশের সবাইকে নিয়ে ভাববে ও দেশের আইন মেনে চলে। আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। তাহলেই আমরা এ নগরকে সুন্দর এক নগর হিসেবে গড়ে তুলতে পারবো।
বার্তাবাজার/এমকে