বিনোদপুর রাম কুমার উচ্চ বিদ্যালয়ের ১০১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিপুল উৎসাহ উদ্দীপনা ও জমকালো আনন্দ র্যালির মাধ্যমে মুন্সীগঞ্জ জেলার প্রাচীন ঐতিহ্যবাহী বিনোদপুর রাম কুমার উচ্চ বিদ্যালয়ের ১০১ তম বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার সকাল ৮ টায় বিদ্যালয় প্রাঙ্গন থেকে আনন্দ র‌্যালীটি পঞ্চসার ইউনিয়নের ও মিরকাদিম পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষীন করে বিদ্যালয় এসে, ১০১ পাউন্ড কেক কেটে বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী আনুষ্ঠানিক শুরু করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির অন্যতম সদস্য ম. মনিরুজ্জামান শরিফের সঞ্চালনায় প্রধান অতিথি আলমগির খান সভাপতি বিদ্যালয় পরিচালনা পরিষদ ও প্রধান শিক্ষক আলাউদ্দিন আহাম্মেদ এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নাজির হোসেন, মামুন মিয়া, সাবিনা ইয়াছমিন সখি, প্রাক্তন ছাত্র সুইজারল্যান্ড আওয়ামী লীগ সা: সম্পাদক মাছুম খান দুলাল, সাহাবউদ্দিন সাহাদ , সংগঠক ফারজান সুমন, সমাজ সেবি জাহাঙ্গীর আলম , আকিব হাসান সিফাত ও অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলী সহ ছাত্রছাত্রী অভিবাবক বৃন্দ।

পরে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশিত হয়।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর