প্রকৃতি মেলাকে সামনে রেখে চ্যানেল আই’র প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে সিরাজগঞ্জে র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে প্রেসক্লাব চত্বর থেকে র্যালীটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সিগ্ধ আখতার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সন্তোষ চন্দ্র চন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা রুস্তম আলী, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হেলাল আহম্মেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলীপ গৌর, সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সভাপতি হীরক গুণ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, গ্রীণ এন্ড ক্লিন সিরাজগঞ্জের আহবায়ক আশীক আহম্মেদ, সাংবাদিক সুকান্ত সেন, রিফাত রহমান, জহুরুল ইসলাম, রিংকু কুন্ডু, সুমন মৃধা সহ গ্রীণ এন্ড ক্লিন সিরাজগঞ্জের সদস্যরা
বার্তাবাজার/এইচ.আর