তারুণ্যের চোখে আগামীর ঈশ্বরগঞ্জ

‘তারুণ্যের চোখে আগামীর ঈশ্বরগঞ্জ’ কেমন প্রত্যাশিত-তা জানতে আয়োজন করা হয় মতবিনিময়ের। সদ্য বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ায় শিক্ষার্থীদের পরিকল্পনার কথা শোনা হয় এতে। ব্যাতিক্রম ধর্মী আয়োজনটি শনিবার ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজন করে উপজেলা প্রশাসন।

মুজিব বর্ষকে সামনে রেখে ২০১৯-২০ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন স্থানে চান্সপ্রাপ্ত ঈশ্বরগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের সাথে ‘তারুণ্যের চোখে আগামীর ঈশ্বরগঞ্জ’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করা হয়। শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সভাটির। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত ১৬ জন শিক্ষার্থী অংশ নেন।

তরুণ শিক্ষার্থীদের আগামীর ভাবনার কথা শুনেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম খান, জাতীয় পার্টির সহ সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুল আলম, চরজিথর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিসবাহ উদ্দিন, বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে.এম মোস্তফা কামাল প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সঞ্চালনায় বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়া শিক্ষার্থীদের আগামীর ঈশ্বরগঞ্জ নিয়ে ভাবনার কথা শোনা হয় বেলা ২ টা পর্যন্ত। উপজেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আলোচনায় উঠে আসে বাল্যবিবাহ, মাদকের সহজ লভ্যতার বিষয়, ইভটিজিং, জানজট, কিশোর গ্যাং, গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান বৃদ্ধি, দুর্নিতী ও স্বচ্ছ্বতার অভাব, আর্থিক বৈষম্য, সামাজিক মূল্যবোধের মতো বিষয়।

সমস্যা গুলো থেকে উত্তরণের জন্য কী করা যেতে পারে তারও প্রস্তাবনা দেয় শিক্ষার্থীরা। সুন্দর ঈশ্বরগঞ্জ প্রত্যাশা করে তরুণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ভাবনা গুলো সম্পর্কে পদক্ষেপ নিতে লিপিবদ্ধ করে সংগ্রহ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের ফুল ও শুভেচ্ছা উপহার দিয়ে বরণ করে নেন ইউএনও।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, মেধাবী শিক্ষার্থীদের দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। তারা আগামীর ঈশ্বরগঞ্জ কেমন দেখতে চায় তা শুনতে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। আলোচনায় অনেক বিষয় উঠে এসেছে। এসব বিষয়ের উপর কাজ করতে পারবেন।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর