নতুন বছরে নিজেদের প্রথম ম্যাচ মাঠে নামছে রিয়াল, বার্সা ও আতলেতিকো মাদ্রিদ।
লা লিগায় একই রাতে নতুন বছরের নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে তিন জায়ান্ট রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ। রাত ৯টায় রিয়ালের প্রতিপক্ষ গেতাফে। সাড়ে ১১টায় আতলেতিকো লড়বে লেভান্তের সাথে। আর রাত ২টায় ডার্বি ম্যাচে এসপানিওলের আতিথ্য নেবে বার্সেলোনা।
লা লিগায় বেশ কিছু দিন ধরে বার্সার সাথে সমান পয়েন্ট নিয়েই দৌড়াচ্ছিল রিয়াল মাদ্রিদ। যদিও এরই মধ্যে গ্লাক্টিকোরা পিছিয়ে গেছে ২ পয়েন্টে। সমান ১২ ম্যাচ খেলে ওরা এখন লিগে টেবিলে সেকেন্ড পজিশনে।
রাতে জিদানের ছেলেদের খেলতে হবে অ্যাওয়ে ম্যাচে। প্রতিপক্ষ গেতাফে লিগে মোটামুকি ভাল অবস্থানেই আছে। ৩০ পয়েন্ট নিয়ে ওরা এখন টেবিলের ৬ নম্বরে। তবে রিয়ালের জন্য স্বস্তি, গেতাফে ওদের বিপক্ষে শেষ ১২ ম্যাচেই জিততে পারেনি। ২০১২ সালে শেষবার গ্যালাক্টিকোরা হেরেছিল গেতাফের সাথে।
রিয়ালের বড় বাধা ইনজুরি। জিদান জানিয়ে দিয়েছেন আঘাতের কারণে খেলতে পারছেন না এডেন হ্যাজার্ড। অ্যাসেনসিও’র একই অবস্থা। মার্সেলো, লুকাস ভাসকুয়েজ আর রদ্রিগেজকে নিয়ে আছে শঙ্কা। সাথে সাসপেনশনের কারণে নামতে পারবেন না ক্যাপ্টেন রামোস।
এদিকে, বার্সার প্রতিপক্ষ একটু বেশিই দূর্বল। তারপরও রাতের ম্যাচটা বার্সার জন্য বেশ স্পেশাল। পূর্ণ পয়েন্ট পেলেই স্পানিওলের বিপক্ষে লিগে ১০০তম জয়ের কীর্তি গড়বে কাতালানরা। এর আগে ডার্বি ম্যাচে দু’দল মুখোমুখি হয়েছে ১০১ বার যার মধ্যে ৯৯টাতে জয় বার্সার। ২০০৯’র ফেব্রুয়ারিতে ন্যু ক্যাপে গিয়ে বার্সাকে হারিয়েছিল এসপানিওল।
ইনজুরির কারণে গোলবারে থাকতে পারবেন না মর্ক টের স্টেগেন। তাই সেকেন্ড গোলকিপার নেটোকে ম্যাচের আগে ঝালিয়ে নিয়েছেন ভালভার্দে। আর্থার মেলোর অনুপস্থিতিতে খেলবে রাকিতিচ, মাঝ মাঠে ওর সাথে থাকবে বুসকেট আর ডি ইয়ং। তবে অ্যাটাকে মেসি, সুয়ারেজ আর গ্রিজমানই নামবেন বার্সেলোনাকে ঘায়েল করতে।
লা লিগার তৃতীয় পরাশক্তি আতলেতিকো মাদ্রিদ রাতে খেলবে হোম ম্যাচে। প্রতিপক্ষ লেভান্তে ওদের চেয়ে ৫ ধাপ পিছিয়ে আছে, ৯ নম্বরে। ঘরের মাঠে লেভান্তের সাথে খেলে শেষ ১৩ ম্যাচেই আন বিটেন সিমিওনের ছেলেরা।
শেষ আট ম্যাচের প্রত্যেকটিতেই লেভান্তের জালে বল জড়িয়েছে আতলেতিকো। এই সময়ে গোল হয়েছে মোট ১৮টা। রাতের ম্যাচে জিতলে তিনে থাকা সেভিয়ার সমান ৩৫ পয়েন্ট হয়ে যাবে। থমান লেমার আর কোকের হ্যামস্ট্রিংয়ে ইনজুরি আছে। আর দিয়েগো কস্তা ভুগছেন ঘাড়ের ব্যথায়। তার পরও লেভান্তের তুলনায় ঢের শক্তিশালী আতলেতিকো মাদ্রিদ।
বার্তাবাজার/কে.জে.পি