টানা ৪ বছর লোকসানের পরও চলতি মৌসুমে মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী উপজেলা জুড়ে আলু চাষাবাদ করছে কৃষক। কয়েক বছর বাম্পার ফলনের পরও আলুর ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ কৃষক। তবুও একটু লাভের আশায় জমিতে আবাদ করা গোল সোনা বলে খ্যাত আলুর বাম্পার ফলন হবে এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন।
আর সেই স্বপ্ন নিয়েই আলু চারা পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষক। সরজমিনে উপজেলার মান্দ্রা বিলে গিয়ে দেখাযায়, বৃষ্টিতে যাতে আলুর ফসলী জমিতে পানি আটকে ফসলের ক্ষতি না হয় সেজন্য আলুর জমির নাল পরিস্কার করে কৃষক। আবার কোথাও দেখাযায়, কৃষকরা আলু গাছে পোকা মাকর যাতে চারার ক্ষতি করতে না পারে সে জন্য ফসলী জমিতে ঔষধ প্রয়োগ নিয়ে ব্যস্ত। যে সব জমিতে গাছ গজিয়ে উঠছে ধীর গতিতে সেসব চিন্তাগ্রন্থ কৃষকরা আলু গাছ পরিচর্যায় ব্যস্ত।
আবার কোথায়ও আলু জমিতে আগাছা পরিস্কার করছে কৃষক। আলু চাষী সুমন ঢালী বলেন, টানা কয়েক বছর লোকসানের কবলে পড়ে নি:স্ব হয়েগেছি। ঋণ করে এবারও আলু রোপণ করেছি। যানিনা ন্যায্য মূল্য পাব কিনা?
উপজেলা কৃষি কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম বার্তা বাজারকে বলেন, এ উপজেলায় ১০ হাজার ১০ হেক্টর জমিতে আলু রোপণ করা হয়। আমরা আশাবাদী এ বছর ৩ লক্ষ ৪৭ হাজার মেট্রিক টন আলু উৎপাদন হবে।
বার্তাবাজার/এইচ.আর