দিনাজপুরে ‘ভুট্টা চাষ টেকসইকরণে চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট দিনাজপুর এ ভুট্টা চাষ টেকসইকরণে চ্যালেঞ্জসমূহ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ ডিসেম্বর) বেলা ১২টার সময় বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, নশিপুর, দিনাজপুর এর আয়োজনে সেমিনার কক্ষে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) সনৎ কুমার সাহা।

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট দিনাজপুর এর পরিচালক ড. মো. এছরাইল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (গবেষণা) কমলারঞ্জন দাশ।
কর্মশালায় দিনাজপুর রংপুর অ লে ভুট্টা চাষের বর্তমান পরিস্থিতি ও চ্যালেঞ্জসমূহ সম্পর্কে বিস্তারিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট দিনাজপুর এর মূখ্যবৈজ্ঞানিক কর্মকার্তা ড. মো. বদরুজ্জামান। ভুট্টার পোকা ‘ফাল আর্মাইওর্য়ম’ সনাক্তকরণ বৈশিষ্ট্য, ক্ষতিরধরণ ও প্রতিকার ব্যবস্থাপনার উপর একটি চিত্র প্রদর্শনী দেখান। এ সময় তিনি বলেন, ‘ধান এবং আলু উৎপাদনে আমরা স্বয়ংসম্পন্ন হয়েছি এবং ভবিষ্যতে ভুট্টা চাষেও আমরা স্বয়ংসম্পন্ন হবো।

প্রধান অতিতি কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) সনৎ কুমার সাহা তাঁর বক্তব্যে বলেন, ‘মানুষের নিরাপদ খাদ্য চাহিদা নিশ্চিতকরণের উপর আমরা জোর দিচ্ছি। এজন্য লাভজনক, টেকসই ও পরিবেশ বান্ধব একটি কৃষি ব্যবস্থা নিশ্চিত করণের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, ভুট্টা একটি ভিটামিন-এ সমৃদ্ধ খাবার এবং প্রতিবছর বাংলাদেশে ভুট্টার চাষ বৃদ্ধি পাচ্ছে। কারণ ভুট্টার ফলন এবং বাজারমূল্য বেশি হওয়ায় কৃষকরা অন্য যেকোন ফসল থেকে ভুট্টা চাষে বেশি লাভজনক হয়। চাহিদার তুলনায় আমাদের এখনো ভুট্টার ঘাটতি রয়েছে। তাই খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জনে আমাদের ভুট্টাসহ গমের উৎপাদন বাড়াতে হবে।’

বিশেষ অতিথি কমলারঞ্জন দাশ বলেন, ‘বাংলাদেশে ভুট্টা চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। কারণ পোল্ট্রি ও মাছের খাদ্য হিসেবে ভুট্টার ব্যবহার ছাড়াও মানুষের খাদ্য হিসেবেও ভুট্টার জনপ্রিয়তা আছে। ভুট্টা ও গম দুটোই পরিবেশ বান্ধব ফসল যা স্বল্প পানিতেই চাষ করা যায়। এছাড়াও ভুট্টার রোগ-বালাই অন্যান্য ফসলের তুলনায় অনেক কম।’

কর্মশালার সভাপতিড. মো. এছরাইল হোসেন সমাপনী বক্তব্যে বাংলাদেশে গম ও ভুট্টার উৎপাদন ও চাহিদার সার্বিক চিত্র তুলে ধরেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর