আজ ৪ জানুয়ারি বিশিষ্ট শিক্ষানুরাগী,জনদরদী ও সমাজসেবক মরহুম কাঞ্চন মুন্সীর ৭১তম প্রয়াণ বার্ষিকী।১৯৪৯ সালের আজকের এই দিনে তিনি ইন্তেকাল করেন।
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রামের মানুষের সেবায় আমৃত্যু নিজেকে নিয়োজিত রেখেছিলেন কাঞ্চন মুন্সী।কামারগ্রামকে শিক্ষার আলোয় আলোকিত করতে ১৯৩৭ সালে প্রতিষ্ঠা করেছিলেন কামারগ্রাম কাঞ্চন একাডেমী, যা এখনও আলফাডাঙ্গা উপজেলার স্বনামধন্য ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ।পাশাপাশি তিনি কামারগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাসপাতাল, ঈদগাহ,কবরস্থান স্থাপনসহ বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা করে জীবনমান উন্নয়নে সহায়তা করেছেন।
কৃতী এই মানুষটির প্রয়াণ বার্ষিকী উপলক্ষে নানামুখী কর্মসূচি নেয়া হয়েছে।মৃত্যুবার্ষিকী উপলক্ষে কামারগ্রাম কাঞ্চন একাডেমীতে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।এছাড়া কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের উদ্যোগে আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মরহুমের রূহের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে।
বার্তাবাজার/এইচ.আর