লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর এলাকায় অন্যের জমির গাছ কেটে ব্যক্তিগত সড়ক নির্মাণ করার অভিযোগ ওঠেছে। এঘটনায় স্থানীয় অভিযুক্ত আবু তাহের ও আমির হোসেনের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ করেন জমির ভোগ দলীয় মালিক মোঃ আব্দুল গফুর। গত ২৯ ডিসেম্বর উপজেলার দালালবাজার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানাগেছে, ৬৪ নং লক্ষ্মীপুর মৌজার আর এস খতিয়ান ভুক্ত ২০ শতাংশের কিছু অংশ বাগানের সুপারি গাছ কেটে বাড়ীর সড়ক নির্মাণ করছে। এতে ৮০ হাজার টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে অভিযোগ করেন আব্দুল গফুর। একই সাথে গাছ কাটা ও সড়ক নির্মার্ণ কাজের প্রতিবাদ করলে গালাগালসহ বিভিন্ন হুমকী দেয় বলেও অভিযোগ করেন তিনি।
অভিযুক্ত আবু তাহের জানান, দ্বীর্ঘদিন তাদের আবদ্ধ করে রেখেছে আব্দুল গফুর। তাদের সাথে স্থান বদল সহ সমঝতার কথা হয়েছে। অথচ ইচ্ছেকৃতভাবে বিভিন্ন ভাবে আব্দুল গফুর প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে বলে জানান তাহের। সুন্দর একটা সমাধানও চান তিনি।
ঘটনাস্থল পরিদর্শন করেন লক্ষ্মীপুর সদর থানা এএসআই জিয়াউল হক। তিনি জানান উভয় পক্ষকে নিয়ে সমাধান করা হবে। কেউ না মানলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বার্তাবাজার/এইচ.আর