অনেক জল্পনা-কল্পনা–র অবসান ঘটিয়ে অবশেষে দীর্ঘ ১৮বছর পর জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহ সদর উপজেলার ২নং মধুহাটি ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মধুহাটি ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে শুক্রবার বিকেলে বাজার গোপালপুর ইউনিয়ন পরিষদ মার্কেট প্রাঙ্গনে জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্ভোধন ঘোষনা করেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ আব্দুর রশীদ।
মধুহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলমগীর আজাদ সম্রাট এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দীকী (সমি)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম ফোটন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন মালিতা, মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম, সুরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন জোয়ারদার কেবি, সাবেক চেয়ারম্যান বিকাশ কুমার বিশ্বাস, খন্দকার ফারুকুজ্জামান ফরিদ, ফয়জুল্লাহ ফয়েজসহ বিভিন্ন ইউনিয়নের সাবেক ও বর্তমান চেয়ারম্যান এবং আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন মধুহাটি ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ জুয়েল। অনুষ্ঠান পরিচালনা করেন মধুহাটি ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল। আলোচনা সভার শুরুতেই মধুহাটি ইউনিয়নের প্রয়াত আওয়ামীলীগ কর্মি ও সকল নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরাবতা পালন করা হয়।
আলোচনা সভা শেষে ভোটারদের সর্বসম্মতিক্রমে স্বচ্ছতা ও জবাব দিহিতার সাথে ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে আলমগীর আজাদ সম্রাট ও সাধারণ সম্পাদক পদে ফারুক হোসেন জুয়েলকে নির্বাচিত করা হয়। রাতে অধিবেশন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় বক্তারা একাধিকবার নির্বাচিত বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে রুপকল্প ভীষন ২০২১ বাস্তবায়নে নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে কাধে কাধ মিলিয়ে একসাথে কাজ করার পাশাপাশি ২০২০ সালের মুজিব বর্ষ যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সকলের প্রতি আহবান জানান।
বার্তাবাজার/এমকে