লালমনিরহাট জেলা রেডক্রিসেন্ট ইউনিটের জুনিয়র সহকারী পরিচালক ফরহাদ আলম এর পদোন্নতি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি লালমনিরহাট জেলা ইউনিটের জুনিয়র সহকারী পরিচালক মোঃ ফরহাদ আলম পদোন্নতি পেয়ে বর্তমানে সহকারী পরিচালক হয়েছেন।

ফরহাদ আলম এর পৈত্রিক নিবাস ঢাকার খিলগাঁও এ।তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস বিষয়ে স্নাতক সম্মান পাশ করার পর ২০১১ সালে রেড ক্রিসেন্ট সোসাইটি এর সাথে যুক্ত হন এবং ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে লালমনিরহাট ইউনিটে যোগদান করেন।
যোগদান করার পর থেকে সকলের সাথে সুসম্পর্ক ও নিজের কাজে সকল সদস্যদের মনে জায়গা করে নেন রেড ক্রিসেন্ট এই কর্মকর্তা।রেড ক্রিসেন্ট সোসাইটি লালমনিরহাট জেলা ইউনিটের যুব প্রধান সুজন বর্মন বার্তা বাজার কে জানান,”ফরহাদ আলম এর পদোন্নতি তে আমরা সকলে অনেক আনন্দিত ও খুশি হয়েছি।উনি নিজের কাজের দ্বারাই এই পদোন্নতি পেয়েছেন।”

ফরহাদ আলম কর্তৃপক্ষ কে ধন্যবাদ জানান তাকে পদোন্নতি দেয়ার জন্য।তিনি আমৃত্যু রেড ক্রিসেন্ট সোসাইটি এর সঙ্গে সংযুক্ত থাকার ইচ্ছা প্রকাশ করেন।তিনি আরো জানান,”মানুষের সেবা করতে ভালো লাগে তাই পুরো পরিবার বিদেশে থাকলেও স্ত্রী সন্তান নিয়ে আমি দেশে আছি দেশের মানুষের সহযোগিতা করতে ও দেশের জন্য কাজ করতে।সকলে আমার জন্য দোয়া করবেন যেন মৃত্যুর আগ পর্যন্ত দেশের জন্য কাজ করে যেতে পারি ও অসহায় মানুষদের পাশে দাড়াতে পারি”।

রেড ক্রিসেন্ট সোসাইটি লালমনিরহাট জেলা শাখার উপ যুব প্রধান মোঃ জাকিউল হক জীবন জানান,”উনার মতো অফিসার পেয়ে এবং উনার সাথে কাজ করতে পেরে আমরা অনেক কিছু শিখতে পেরেছি।সদস্যরা উনাকে অনেক ভালোবাসে এবং উনার পদোন্নতি তে আমরা সকলে অনেক আনন্দিত।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর