সাত বছরের এক বালক এয়ার পড গিলে বিপাকে। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায়। শিশুটিকে হাসপাতালে ভর্তির পর এক্সরে করে দেখা যায় পেটে রয়েছে অ্যাপলের ‘এয়ার পড’।
শিশুটির মা কায়রা স্ট্রাউড জানান, এয়ার ফোন পেটে থাকালীন কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি। নিয়ম মতো খাওয়া দাওয়া করছে। কিন্তু এ ঘটনায় তার ছেলে লজ্জিত বলে স্ট্রাউড জানান।
চিকিৎসকরা এক্স-রে করে দেখেন শিশুর পেটে যে অবস্থায় ‘এয়ার পড’টি রয়েছে, আশঙ্কার কারণ নেই। অস্ত্রোপচারেরও প্রয়োজন নেই। প্রাকৃতিকভাবেই এয়ার পডটি শরীর থেকে বেরিয়ে যাবে। এরপরই শিশুকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়।
এয়ার পড গিলে ফেলার এমন ঘটনা এটিই প্রথম নয়। এর আগে তাইওয়ানের এক ব্যক্তি এয়ার পড গিলে ফেলেন। ব্যাটারিতে চার্জ থাকা পর্যন্ত সক্রিয় ছিল এয়ার ফোনটি।
বার্তাবাজার/কে.জে.পি