গোপালগঞ্জ সদর থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। শনিবার বেলা ১১টা হতে দুপুর পর্যন্ত গোপালগঞ্জ সদর থানার নতুন ভবনের ২য় তলায় সভাটি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ আসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (তদন্ত), বিশেষ অতিধি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার,(সদর),গোপালগঞ্জ।
এসময় আরো উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলার ২১ইউনিয়নের প্রতিনিধিগন, ওয়ার্ড কাউন্সিলর, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক কর্মীরা। সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদ রায়হান এর উপস্থাপনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে আগত ব্যক্তিরা কিভাবে পুলিশিং কমিটি কার্যকর ভূমিকা পালন করা যায় এবং পুলিশিং এর মাধ্যমে সাহায্য সহযোগিতা পেয়ে এসেছেন তার দিকনির্দেশনা তুলে ধরেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিধি( তদন্ত) মহোদয় বলেন, কোন গুজবে কান না দিয়ে আইনের উপর ভরসা রাখুন। গুজব ছড়ানো ব্যক্তি কে আইনের কাছে উপস্থাপন করুন এবং সমাজে কমিউনিটি পুলিশের গুরুত্ব নিয়ে অনেক আলোচনা করেন তিনি বলেন এ সমাজ বদলে দেওয়ার জন্য কমিউনিটি পুলিশের গুরুত্ব অপরিসীম। এবং পুলিশের সাথে সাথে অত্রএলাকার জনগণকে কমিউনিটি পুলিশিং এর দায়িত্ব পালন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানের সভাপতি বলেন, কোন গুজবে বিভ্রান্ত হবেন না,আইন নিজের হাতে তুলে নিবেন না। গুজবে কান না দিয়ে গণপিটুনি থেকে দূরে থাকুন এবং কোন ব্যক্তিকে সন্দেহ হলে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিন, তিনি আরো বলেন মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান আছে, ওয়ারেন্ট তামিল সহ আসামী গ্রেফতার, ইভটিজিং এর বিরুদ্ধে নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে। এই সব দায়িত্ব পালনে কমিউনিটি পুলিশের সাহায্য সর্বদাই প্রয়োজন।অনুষ্ঠান চলাকালীন সময় তিনি গনসচেতনতার জন্য নিজ হাতে লিফলেট বিতরন করেন এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
বার্তাবাজার/এমকে