তারাকান্দি ফাজিল মাদ্রাসার শতবর্ষ পূর্তি উদযাপন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে ফুলের তোড়ন ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে শনিবার (৪ জানুয়ারি) নানা কর্মসূচী পালন করা হয়।

অনুষ্ঠানে প্রভাষক তরিকুল হাসান শাহীনের সন্চালনায়, সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আবু তাহের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কিশোরগন্জ -২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি সচিব নূর মোহাম্মদ।

বেলুন উড়িয়ে এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিববৃন্দ।বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ মোখলেছুর রহমান বাদল।

পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডো মেসবাহ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড হুমায়ুন কবির, সুখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ টিটু, নারান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মাও. সাইদুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রাক্তন ছাত্রছাত্রী ও শিক্ষকদের মাঝে স্ক্রেচ, পুরুস্কার তুলে দেন অতিথিবৃন্দ। উল্লেখ্য, ১৯১৯ তারাকান্দি ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর