১০ মাস পর ক্রিকেটে ফিরছেন স্টেইন

আন্তর্জাতিক ক্রিকেটে অনেকদিন ধরেই অনুপস্থিত দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন। প্রায় ১০ মাস পর আবারো ফিরছেন তিনি ২২ গজে। আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেট দিয়ে ফিরছেন তিনি।

ডেল স্টেইন জানান, ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচে জাতীয় দলের সঙ্গেই থাকবেন তিনি। তবে, কতগুলো ম্যাচ খেলার সুযোগ পাবেন, সেটা নিশ্চিত নয়। কিন্তু, টি-টোয়েন্টি সিরিজে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

গত বছরের মার্চে শেষবার সীমিত ওভারের ক্রিকেটে মাঠে নেমেছেন তিনি। ১২৫ ওয়ানডে ম্যাচ খেলে ১৯৬ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার।

অন্য দিকে, ৪৪টি টি-টোয়েন্টি খেলে ৬১টি উইকেট নিয়েছেন স্টেইন। গত আগস্টে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো এই প্রোটিয়া তারকা ১৫ বছরের ক্যারিয়ারে খেলেছেন ৯৩টি টেস্ট, তার ঝুলিতে আছে ৪৩৯টি উইকেট।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর