দিনাজপুর চেম্বার অব কমার্সের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ

দিনাজপুর শহরের শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি। শনিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরের মালদাহপট্টি চেম্বার ভবনে অসহায়, দরিদ্র প্রায় দেড় হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বধোন করেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি সুজা-উর-রব চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী (পাপ্পু), সহ-সভাপতি মানবেন্দ্র দাস (মানব) ও পরিচালক মো.মিজানুর রহমান পাটোয়ারী, ভবানী শংকর আগরওয়ালা, সায়েম আহম্মেদ (মিঠু), আজিজুল ইকবাল চৌধুরী, সানোয়ার হোসেন, মাইনুল ইসলাম প্রমুখ।

দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির এর নিজস্ব অর্থায়নের পাশাপাশি এই শীতবস্ত্র বিতরণে সহযোগিতা করেছেন, ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি, এফবিসিসিআই এর পরিচালক মো. সালাউদ্দীন আলমগীর, এফবিসিসিআই এর পরিচালক মনোয়ারা হাকিম আলী, মার্কেন্টাইল ব্যাংক লি. দিনাজপুর শাখা ও ইউনাইটেড কর্মাসিয়াল ব্যাংক লি. দিনাজপুর শাখা।

শীতবস্ত্র দেওয়ার সময় দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডিষ্ট্রি এর সভাপতি সুজা-উর-রব চৌধুরী বলেন, “প্রত্যেক মানুষের জায়গা থেকে যার যার মত করে সবাইকে এগিয়ে আসতে হবে এই শীতার্ত মানুষের পাশে। আমাদের উত্তরাঞ্চলে শীতের প্রকোপ অনেক বেশি থাকায় এই অঞ্চলের মানুষ বেশি অসুবিধায় পড়ে। সবার কাছে অনুরোধ থাকবে, যার যতটুকু সাধ্য আছে ততটুকু দিয়েই শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়াতে হবে।”

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর