বেনাপোল স্থল বন্দরের হ্যান্ডলিং শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে মানববন্ধন

যশোরেরর ঐতিহ্যবাহী বেনাপোল স্থলবন্দরে হ্যান্ডিলিং শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে শনিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার সময় বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের অফিসের সামনে ২টি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিপুল সংখ্যক শ্রমিকদের অংশ গ্রহণে বিশাল মানববন্ধন পালন করা হয়েছে।

এ মানববন্ধনে সভাপতিত্ব করেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ৯২৫ এর সাধারণ সম্পাদক অহিদুজ্জামান অহিদ৷এ সময় উপস্থিত ছিলেন,বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ৮৯১ ইউনিয়নের সভাপতি মোঃকলিমউল্লাহ, সহ-সভাপতি মোঃখলিলুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানে,সহ সাধারণ সম্পাদক, মফিজুর রহমান ও হ্যান্ডলিং শ্রমিক ৯২৫ ইউনিয়নের সভাপতি মোঃ রাজু আহম্মেদ রাজু,সহ-সভাপতি আঃ রশিদ মল্লিক,সাধারণ সম্পাদক অহিদুজ্জামান অহিদ, সাংগঠনিক সম্পাদক সাজজুল হোসেন।

বেনাপোল স্থল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ৯২৫ ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ অহিদুজ্জামান অহিদ বলেন, মোংলা বন্দর,বুড়িমারী বন্দর, চট্টগ্রাম বন্দরসহ অন্যান্য বন্দরগুলোতে আমদানিকৃত মালামাল লোড আনলোডের জন্য শ্রমিকদের প্রতি মেট্রিক টন ৩০ টাকা ৫৩ পয়সা চার্জ দেওয়া হয়, সেক্ষেত্রে বেনাপোল স্থলবন্দরের শ্রমিকেরা কেন এই চার্জ পাবে না, বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে যশোর-১,শার্শা আসনের শেখ আফিল উদ্দিন এমপি আহ্বান জানিয়েছেন অন্যান্য বন্দরে চার্জের ন্যায় বেনাপোল স্থলবন্দরের শ্রমিকদের মজুরি ঠিক রেখে সেই চার্জ অনুযায়ী যেন দরপত্র আহ্বান করা হয়৷

কিন্তু স্থল বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান সে কথার মূল্যায়ন না করে নিম্ন দরে দরপত্র আহ্বান করেছেন৷
বেনাপোলের সকল শ্রমিক ভাইদের পরিবারের কথা চিন্তা এই নিন্ম দরে দরপত্র প্রত্যাহার জানিয়ে ও অন্যান্য বন্দরে ন্যায় বেনাপোল বন্দরের শ্রমিকদের সর্বোচ্চ ন্যায্য মুল্যে মজুরি প্রদানে মানববন্ধনের মাধ্যমে তিনি আহবান জানান৷যদি তাদের এই দাবি পূরণ না হয় তবে আগামীতে আরও কঠিন কর্মসূচি গ্রহণ করা হবে বলে তিনি জানান।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর