সাভারে নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় লাবনী আক্তার (১৯) নামের এক নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ জানুয়ারী) বেলা ১১ টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট সংলগ্ন হাজী মার্কেট এলাকার বিপ্লব কুমারের বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত লাবনী আক্তার মাদারীপুর জেলা সদরের হগলু পাতিয়া গ্রামের মৃত কবির হাওলাদারের মেয়ে। তিনি শারমিন গ্রুপের পোশাক কারখানায় কাজ করতেন।

এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক নুরুল হুদা জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকার বিপ্লব কুমারের বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর এব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।

তিনটা আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী মাসুদ পলাতক রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, সেই সাথে মাসুদকে আটকের চেষ্টা চলছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর