কুড়িগ্রামে রমরমা জুয়ার আসর বন্ধে তৎপর পুলিশ, আটক ৮৯ জন

কুড়িগ্রাম জেলার ৯ উপজেলার বিভিন্ন স্থানে রমরমা ভাবে চলছে বিভিন্ন জুয়ার আসর । এসব জুয়ার মধ্যে রয়েছে চলমান বিপিএল ক্রিকেট খেলাকে কেন্দ্র করে জুয়া,মোবাইল ফোনে লুডু খেলাকে কেন্দ্র করে জুয়া,তাস খেলা ইত্যাদি । কুড়িগ্রাম জেলা সদরের ,পুরাতন থানা পাড়া,সাদ্দির মোড়,হরিজন পল্লী,খান পাড়া,বাসস্টান্ড,চর কুড়িগ্রাম,ভেলাকোপা ইত্যাদি জায়গাগুলোতে সন্ধা থেকে রাত অব্দি পর্যন্ত দেখা যায় মোবাইলে লুডু খেলার জুয়ার আসর । তবে এসব জুয়ার আসর বন্ধে তৎপর রয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ । কুড়িগ্রাম জেলা পুলিশ সুত্রে জানা যায়,এসব জুয়ার আমর বন্ধে প্রতিদিন বিভিন্ন জায়গায় অভিযান চলছে,চলমান অভিযানে এখন পর্যন্ত ৮৯ জন আটক রয়েছেন ।

গত বৃহস্পতিবার (২রা জানুয়ারি) রাতে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের ইউপি কার্যালয় সংলগ্ন মুসা মিয়া চায়ের দোকান থেকে ১৯ জনকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে টেলিভিশনে বিপিএল ক্রিকেট খেলা চলাকালে মুসা মিয়া চায়ের দোকানে কতিপয় যুবক প্রতি ওভারে বাজি ধরে জুয়া খেলছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করে।

পুলিশ আটক জুয়াড়িদের কাছ থেকে বিভিন্ন কোম্পানির ১১টি মোবাইল ফোন, নগদ ২৫ হাজার টাকা ও ১টি টেলিভিশন জব্দ করে থানায় নিয়ে যান । এছাড়াও

উলিপুর থানা এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) আল মাহমুদ হাসান,এ এসপি (প্রবেশনার) আল ইমরানুল আলম এর নেতৃত্বে উলিপুর থানা পুলিশ বিপিএল জুয়া বিরোধি অভিযান পরিচালনা করে হাতিয়া চৌমহনি হতে ০৪ জন,ধামশ্রেনি ইন্দ্রারপাড় হতে ০৭ জন, পৌরসভার কাজিরচক হতে ২২ জন সহ মোট ৩৩ জন,০৩টি টেলিভিশন,০১টি ক্যারামবোর্ড, ১৮টি মোবাইল ফোন ও ৪৫০০/-টাকা উদ্ধার করা হয়। মামলা রুজু প্রক্রিয়াধীন।

এদিকে,নাগেশ্বরী থানা সার্কেল এএসপি এবং এএস পি (প্রবি) আশফাক এর নেতৃত্বে নাগেশ্বরী থানার মনিয়ার হাট, কান্দুরারহাট,ও দীঘিপাড় এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০৯ জন জুয়াড়ি কে গ্রেফতার করা হয়। এ সময় ৪৫৯০ টাকা, ০৩ টি মোবাইল, ও ০২টি টিভি জব্দ করা হয়।

ওসি সদর থানা মিহফদুর রহমানের নেতৃত্বে কাঠালবাড়ি এলাকা থেকে ১৮ জন ও মোগল বাসা এলাকা থেকে ১০ জন, মোট২৮ জন। উদ্ধার ২১ ইঞ্চি টিভি মোবাইল সেট ও তাস সহ নগদ টাকা ৯১০০ জব্দ করা হয় ।

চলমান জুয়া বিরোধী অভিযান সম্পর্কে কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বার্তা বাজার কে বলেন,” শীতকালে জুয়ার আসর টা বেড়ে যায়,মানুষজন এসময় এটাকে বিনোদন হিসেবে দেখেন,আমরা এসব জুয়ার আমর বন্ধে তৎপর রয়েছি । আমাদের যে কেউ জুয়ার আসর সম্পর্কে সঠিক তথ্য প্রদান করলে,আমি সাথে সাথে সে বিষয়ে পদক্ষেপ নেবো ।”

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর