অগ্নিগিরি-শালফার উদ্যোগে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

বগুড়ার শেরপুরে “অগ্নিগিরি-শালফা”র উদ্যোগে শালফা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ৩ জানুয়ারী শুক্রবার বিকেলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সমাজ সেবামূলক, অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন অগ্নিগিরি শালফার সভাপতি ইনছান আলীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন খানপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য মোজাফফর আলী, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম ফকির, মোজাম্মেল হক মন্ডল, আব্দুস সালাম মোল্লা, আব্দুস সবুর, আব্দুর রহিম, এরশাদ আলী, মাওলানা আনসার আলী, সংগঠনের সাধারণ সম্পাদক হানিফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, সদস্য ফেরদৌস জামান, হানিফ উদ্দিন, আবু রায়হান, মোজাম, গাজিউর রহমান, আশিকুর রহমান আশিক, পলাশ সরকার, ইব্রাহিম উদ্দিন সহ আরো অনেকে।

সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থায়নে প্রায় শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর